ডিভোর্স : আশা সরকার
নতুন কোনো মানুষকে যতটা আপন মনে হয়, পুরোনো কেউ নতুন করে আসলে তাকে ততটা আপন মনে হয় না.🖋️আশা সরকার:
"যে একবার চলে গিয়ে, আবার ফিরে আসতে চায় তখন সে যতই ভালোবাসা আর পাগলামি নিয়ে ফিরে আসুক না কেনো, তাকে কেনো জানি আর আগেরমতো আপন লাগে না !!
নতুন কোনো মানুষকে যতটা আপন মনে হয়, পুরোনো কেউ নতুন করে আসলে তাকে ততটা আপন মনে হয় না... মানুষটার সব কিছুই ঠিক থাকলেও কেনো জানি মনে হয় মানুষটা ফিরে এসেছে ঠিকই কিন্তু আগের সেই চেনা মানুষটা ফিরে আসেনি !!
একসময় যে রাগ করলে অস্থির লাগতো, এখন আর অস্থির লাগেনা... যার অভিমান পাগলামিও আপন লাগতো, এখন আরো বিরক্ত লাগে... যে কাঁদলে নিজেকে অসহায় মনে হতো, এখন কোনো অনুভূতি জাগে না... যার হাসির মাঝে পৃথিবীর সব সুখ খুঁজে পাওয়া যেতো, এখন তার হাসি আর চোখে আটকায় না !!
অচেনা অপরিচিত মানুষকে আপন বানাতে কষ্ট হয় না... ধীরে ধীরে এক সময় আপন হয়ে ওঠে... কিন্তু খুব পরিচিত কেউ যখন অচেনা রুপ নিয়ে ফিরে আসে তাকে আর চাইলেও আগেরমতো আপন বানানো যায় না... মানুষটা চোখের দৃষ্টিতে চেনা থাকে কিন্তু মনের দৃষ্টিতে অচেনাই রয়ে যায় !!
পৃথিবীর সবথেকে বড় অসহায় মূহূর্তটা মনে হয় তখনই, যখন চেনা মানুষটাকে অচেনা মনে হয়... এতটাই অচেনা লাগে মাঝেমধ্যে মনে হয় যাকে আগে নির্দ্বিধায় সবকিছু বলা যেতো, এখন তাকে অনেককিছু ভেবেচিন্তে মেপে মেপে বলতে হয় !!
যে একবার চলে যেতে পারে সে আরো বারবার পারবে... সঠিক মানুষ কখনো ছেড়ে চলে যায় না... একটা ভালো দিক খুঁজে হলেও থেকে যায়... ছেড়ে চলে যায় শুধু ভুল মানুষ... আর একজন ভুল মানুষ যতই সঠিক হয়ে আসার চেষ্টা করুক না কেনো, সে ভুল মানুষই থাকে !!
ফিরে আসতে চাওয়া মানুষকে কখনো গ্রহণ করতে নেই... নতুন মানুষকে নিয়ে ভালো থাকা যায়, কিন্তু ফিরে আসা পুরোনো মানুষটাকে নিয়ে ভালো থাকা যায় না... নতুন মানুষটার সাথে ভালোবাসা থাকে... কিন্তু ফিরে আসা মানুষটার সাথে শুধু মানুষটাই থাকে, ভালোবাসা অনেক আগেই শেষ হয়ে যায় !!

একটি মন্তব্য পোস্ট করুন