ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

পাররামরামপুর ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী লুলু

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
​নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. লুলু মণ্ডল।

মো. লুলু মণ্ডল পাররামরামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের শহিদুর রহমান মণ্ডলের দ্বিতীয় পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায় দুই দশক ধরে বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন এবং দীর্ঘ সময় ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে লুলু মণ্ডল একাধিকবার মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ কয়েকটি মামলা দায়ের করা হয় এবং কারাবাসও করতে হয়েছে। এরপরও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালে রাজপথের আন্দোলনে অংশ নেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলে স্থানীয়রা জানান। ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে তিনি স্থানীয়দের মধ্যে পরিচিতি অর্জন করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রসঙ্গে লুলু মণ্ডল বলেন, “দীর্ঘদিন ধরে দলের জন্য রাজপথে কাজ করেছি। নানা প্রতিকূলতা, মামলা ও নির্যাতনের মধ্যেও দলের আদর্শ থেকে সরে আসিনি। আমার বিশ্বাস, দল আমার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও অবদানের মূল্যায়ন করবে এবং চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।”

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন