ইসলামপুরে কৃষকদের মাঝে মাড়াই যন্ত্র বিতরণ, পুকুরে মাছের পোনা অবমুক্ত
ইসলামপুরে কৃষকদের মাঝে মাড়াই যন্ত্র বিতরণ, পুকুরে মাছের পোনা অবমুক্তজামালপুরের ইসলামপুরে কৃষকদের উৎপাদিত তেলবীজ থেকে সহজে ভোজ্যতেল তৈরির সুযোগ করে দিতে মাড়াই যন্ত্র বিতরণ এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
অনুষ্ঠানে দুইজন কৃষকের হাতে দুটি মাড়াই যন্ত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।
পরে উপজেলা মিনি অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাশিদা সাফিজ বিনতী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান নবি নেওয়াজ খান লোহানী বিপুল ও ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন