ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে সার-বীজের কৃত্রিম সংকট ঠেকাতে মনিটরিং কমিটির সভা

বকশীগঞ্জে সার-বীজের কৃত্রিম সংকট ঠেকাতে মনিটরিং কমিটির সভা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
ইমরান মাহমুদ:

জামালপুরের বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা-উল-হুসনার সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত আকবর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান, সার ডিলার লিটন সাহা, পলক চন্দ্র সাহা, আলহাজ দেলোয়ার হোসেন ও প্রেস ক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা সার-বীজ মজুত করে রাখার সুযোগ দেওয়া হবে না।

তারা আরও বলেন, সার ও বীজের বাজারে অনিয়ম বা কৃত্রিম সংকটের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে প্রয়োজনের সময় সহজে ও ন্যায্যমূল্যে সার-বীজ পান, এজন্য নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন