দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ
দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দজামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবি।
সোমবার (৩১ আগস্ট) ভোররাতে উপজেলার পাথরের চর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, পাথরের চর সীমান্ত দিয়ে সার ভারতে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পারে বিজিবি। পরে পাথরের চর বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান।
অভিযানে ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। জব্দ করা সারের মোট পরিমাণ ১৩ বস্তা।
বিজিবি জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন