ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

‘জন্ম ও মৃত্যু নিবন্ধন—আপনার নাগরিক অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ইউনিয়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জে কে)-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানম। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আনছার আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জামালপুর গ্রাম আদালতের ম্যানেজার মাহফুজা রহমান, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং যুবদলের সভাপতি লুলু মন্ডল।

এ ছাড়া সভায় পাররামরামপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সময়মতো সঠিক তথ্য প্রদান করে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ নাগরিকদের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের গুরুত্বপূর্ণ অধিকার। সঠিক সময়ে নিবন্ধন সম্পন্ন হলে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের নানা জটিলতা কমে আসে। তাই প্রত্যেক নাগরিককে নির্ধারিত সময়ে সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন