প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দেওয়ানগঞ্জে গাছ ভেঙে পড়ে বৃদ্ধার মৃত্যু
দেওয়ানগঞ্জে গাছ ভেঙে পড়ে বৃদ্ধার মৃত্যু
প্রকাশঃ
নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ ভেঙে পড়ে সমিরন বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম ওই এলাকার মৃত গোলাপ জামালের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে প্রচণ্ড গরমের পাশাপাশি বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন সমিরন বেগম। এ সময় হঠাৎ একটি বড় কাঠগাছ ভেঙে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ ভেঙে পড়ে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন