ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে- জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমি সাংবাদিকদের অভিভাবক নই, আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা এমনকি জেলা পর্যায়ে যারা আর্থিক সহযোগিতা চান, তাদের সহযোগিতা দিয়ে থাকি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য আমাদের যে ৬ কোটি টাকা বরাদ্দ আছে, তা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য আমি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার। তবে এ বছর দেওয়া যাবে কি না, সে বিষয়ে পর্যালোচনা চলছে। এ বছর পুরোটা না হলেও আগামী বছর পুরোটা হবে বলে বিশ্বাস করি।”

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সারের কোনো সংকট নেই। যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, “এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে। তবে আমি জানি, বর্তমানে যারা সারের ডিলার রয়েছেন, তারা ভিন্ন মতের অন্য একটি রাজনৈতিক দলের লোক। তারপরও আমরা তাদের সঙ্গে বসেছি।”

জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়াও সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বক্তব্য দেন।




শিরোনাম...

একটি মন্তব্য করুন