ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে দ্বিতীয় দিনের মতো অনশনে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৫১ প্রার্থী

জামালপুরে দ্বিতীয় দিনের মতো অনশনে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৫১ প্রার্থী
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে জামালপুরে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন পালন করছেন ৫১ জন প্রার্থী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

অনশনরত প্রার্থীরা জানান, জামালপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। প্রথম ধাপে ৮৪ জন এবং দ্বিতীয় ধাপে আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হলেও একই প্যানেলে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া বাকি ৫১ জন এখনো নিয়োগপত্র পাননি। এর প্রতিকার চেয়ে তারা মঙ্গলবার থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন শুরু করেছেন।

নিয়োগবঞ্চিত প্রার্থী সোহেল আলম বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। অথচ দীর্ঘ সময় পার হলেও আমরা নিয়োগপত্র পাচ্ছি না। আমাদের মতো ৫১ জন যোগ্য প্রার্থী এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।”

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ জানান, অনশনরত প্রার্থীদের সমস্যা সমাধানের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঙ্গলবার থেকেই ঢাকায় অবস্থান করছেন। আশা করা হচ্ছে, আজই এ বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন