ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার সকালে পৌরশহরের তেঁতুলতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রশিদ পৌরসভার কাচারীপাড়া এলাকার মৃত ইয়ার হোসেন সরকারের ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি জামালপুর জজকোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানায় দায়ের করা বিস্ফোরক-সংক্রান্ত একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতা মামলার আসামি হিসেবে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

শিরোনাম...

একটি মন্তব্য করুন