ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ২৫ হাজার টাকা জরিমানা

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ২৫ হাজার টাকা জরিমানা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
মোঃ ইমরান মাহমুদ:

জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় অবস্থিত ইম্পেরিয়াল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক না থাকা এবং অপারেশন থিয়েটারে যথাযথ পরিবেশ বজায় না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে হাসপাতালটিতে সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক না থাকা এবং অপারেশন থিয়েটারে যথাযথ পরিবেশ বজায় না রাখার বিষয়টি উঠে আসে। এসব অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন বলেন, হাসপাতালটিতে সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক না থাকা এবং অপারেশন থিয়েটারে যথাযথ পরিবেশ বজায় না রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এসব কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং চিকিৎসাপ্রতিষ্ঠানে নিয়মশৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন