ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
খাদেমুল ইসলাম :

জামালপুরের মাদারগঞ্জে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকায় যমুনা নদীতে অভিযান চালানো হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারের ঠাকুরবাড়ি মোড়ে অভিযান চালিয়ে দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে যমুনা নদীতে চালানো অভিযানে ৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ছয়টি ইলিশ জব্দ করা হয়। পরে পাকরুল ঘাটে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় তিনটি দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

অন্যদিকে, বালিজুড়ী বাজারের ঠাকুরবাড়ি মোড়ে মা ইলিশ বিক্রির সময় আজিজুল হক নামে এক মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। অভিযানে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, মাদারগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহাম্মদ আব্দুল কদ্দুসসহ পুলিশ সদস্য, সাংবাদিক এবং মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউএনও সুমন চৌধুরী বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ বা বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন