ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুর বিজিবির অভিযানে দুই লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার

জামালপুর বিজিবির অভিযানে দুই লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
মোঃ ইমরান মাহমুদ :

জামালপুরের সিমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর-৩৫ বিজিবি।


সোমবার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান।

এর আগে রোববার দিবাগত মধ্যরাতে সীমান্তবর্তী এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৫৩ সীমান্তের পিলারের কাছে গাছ বাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করেন দাঁতভাঙা বিওপির বিজিবির সদস্যরা।

অভিযানকালে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১লাখ ৯৮ হাজার টাকা।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন