ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​রোববার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সহ-সভাপতি বিল্লাল হোসেন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু। এ সময় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​সভায় জানানো হয়, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। এতে উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল এবং পৌরসভার ৪টি দলসহ ১২টি দল অংশগ্রহণ করবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন