ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে ৬৭ জনের চাকরির সুযোগ

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে ৬৭ জনের চাকরির সুযোগ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১১টি ক্যাটাগরির পদে ৬৭ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়োগে জামালপুর জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলো হলো—কম্পিউটার অপারেটর ১ জন, লাইব্রেরি সহকারী ১ জন, বেঞ্চ সহকারী ১ জন, কপিস্ট ৫ জন, সার্টিফিকেট সহকারী ৫ জন, হিসাব সহকারী ৫ জন, অফিস সহায়ক ৯ জন, নিরাপত্তা প্রহরী ১৯ জন, বেয়ারার ৪ জন, পরিচ্ছন্নতাকর্মী ১৬ জন এবং মালি ১ জন।

পদভেদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি বা সমমান, এসএসসি, এইচএসসি ও স্নাতক নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এজন্য dcjamalpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে Application Form অপশনে ক্লিক করতে হবে। এরপর পছন্দের পদ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে নির্ধারিত নিয়মে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ছয়টি পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং বাকি পাঁচটি পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট www.jamalpur.gov.bd এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন