ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান ওরফে সাইদুর মুন্সী দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামের জুরাল মিস্ত্রীর ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা জীবিকার তাগিদে গত ২০ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে ধান কাটার কাজে যান। এ সময় শিশুটি স্থানীয় ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

অভিযোগ অনুযায়ী, ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক সাইদুর মুন্সী শিশুটিকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাড়ির একটি টিনের ঘরে খাটের ওপর শুইয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ঘরের দরজায় শব্দ হলে তিনি এক কোণে সরে যান। সেই সুযোগে শিশুটি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে আসে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৭ এপ্রিল শিশুটির মা মুঠোফোনে বিষয়টি তাঁর স্বামীকে জানান। পরে বিভিন্নজনের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানতে পারেন শিশুটির বাবা। আর্থিক সংকটের কারণে কর্মস্থল থেকে তাৎক্ষণিক বাড়ি ফিরতে না পারায় ৩০ এপ্রিল তিনি বাড়িতে পৌঁছান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ৩ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফজলুল হক জানান, ধর্ষণচেষ্টার এ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত আসামি সাইদুর মুন্সীকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শিরোনাম...

একটি মন্তব্য করুন