প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জামালপুরে রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ও মিথ্যা সাজানো মামলার প্রতিবাদে মানববন্ধন
জামালপুরে রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ও মিথ্যা সাজানো মামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশঃ
আমিনুল ইসলাম
সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে ৬ ঘন্টা আটকে রেখে নির্যাতন ও মিথ্যা সাজানো মামলা সাজিয়ে জেল হাজতে প্রেরণ করার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার পক্ষ থেকে মানব বন্ধন।
মানববন্ধন চলাকালীন বক্তারা জানান, সচিবালয়ে রোজিনা ইসলামের উপর যে ন্যাক্কার জনক হামলা এবং নির্যাতন করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সেই সাথে তাকে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।
আর বর্তমান সরকার যেন ঘুষখুর দুর্নীতিবাজ এবং রাষ্ট্রের ক্ষতিকর কর্মকর্তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদানের দাবি জানান।
উক্ত মানব বন্ধন জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সাবেক সাধারণ সম্পাদক ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, জেলা রিপুটার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রোকন, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাওসার আহমেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি সাহাবুল আকন্দ, জেলা সাংবাদিক ফুরামের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কমল, ফাল্গুনী টিভির জেলা প্রতিনিধি মোঃ সুজন মিয়া,দৈানিক খবর পত্র পত্রিকার জেলা প্রতিনিধি এম এ কাশেম, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সহ সভাপতি সুজাউদ্দৌলা সুজন, সহ সাধারণ সম্পাদক মাইনুল হক কামাল, সাংগঠনিক সম্পাদক এম এ গফুর, কার্যকরি পরিষদের সদস্য আব্দুল হামিদ, মানব অধিকারের আনিসুর রহমান আনিস, রাকিব, প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসানুল হাবিব চৌধুরী স্বপন।

একটি মন্তব্য পোস্ট করুন