ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ।

প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্র
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

বাংলা নিউজ ডেস্ক: প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা  রোজিনা ইসলামকে নির্যাতনের সাথে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবির পাশাপাশি অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি করেন।

সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করেন। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সমবেশে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক এম এ জলিল, ডিবিসি প্রতিনিধি শুভ্র মেহেদী , নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি তানভীর আজাদ মামুন, এস এ টিভি প্রতিনিধি ফজলে ইলাহি মাকাম , দিনকাল প্রতিনিধি মুকুল রানাসহ উপস্থিত জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।



শিরোনাম...

একটি মন্তব্য করুন