ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

তিন হাজার লিটার পেট্রোলসহ জনতার হাতে ৭ জন আটক

প্রকাশঃ
অ+ অ-

 

তিন হাজার লিটার পেট্রোলসহ জনতার হাতে ৭ জন আটক

স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ ব্যাক্তি কে আটক করেন স্থানীয় জনতা।

বুধবার (২৫ মার্চ) মধ্যা রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান।

আটক ব্যাক্তিরা জামালপুর  ও বগুড়া জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান-গতকাল মধ্য রাতে কয়েকটি যানবাহনে করে  কয়েকটি ড্রামে করে পেট্রোল গোপনে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলোকে থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়ি গুলোতে থাকা বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে তারা গাড়িতে  থাকা ৭ জন ব্যাক্তি কে আটক করেন।

এলাকাবাসীর অভিযোগ- সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে বেশি দামে তেল বিক্রি করছে।

এসব বিষয়ে জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান বলেন- এ ঘটনায়  এলাকাবাসী ওই ৭ জন ব্যাক্তি কে আটক করে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম আছে।

তবে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানা যায়।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন