ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ছুটির মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

স্টাফ রিপোর্টার:  জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের পূর্ব মোসলেমাবাদ মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সরকারি ছুটির মধ্যে বিদ্যালয়ের একাধিক সিলিং ফ্যান ও বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়- চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান উপলক্ষে বিদ্যালয়টি বন্ধ ছিল। এই সময়ের মধ্যেই দুর্বৃত্তরা বিদ্যালয়ের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষে থাকা ১০টি বিআরবি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে বিদ্যালয় ভবনের পশ্চিম পাশে উত্তর ও দক্ষিণ দিকের বৈদ্যুতিক তারও খুলে নিয়ে যায় তারা।

গত ২০ মার্চ বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম দ্বিতীয় তলায় উঠে দেখেন, দুটি কক্ষের দরজা খোলা। পরে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, প্রতিটি কক্ষ থেকে ৫টি করে মোট ১০টি সিলিং ফ্যান এবং আর্থিংয়ের তার চুরি হয়ে গেছে।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে থানায় অভিযোগ দায়েরের নির্দেশনা দেওয়া হয়। পরে এ বিষয়ে মাদারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং দ্রুত চোরদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন