ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস উদ্ধার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস উদ্ধার

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালান। অভিযানের সময় সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে কুমারের চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর ৩৫ বিজিবির সদর দপ্তর। উদ্ধারকৃত কসমেটিকস পণ্য পরবর্তীতে রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন