ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

রামিসা হত্যা মামলায় চার্জগঠন, বিচার শুরু করার নির্দেশ আদালতের

রামিসা হত্যা মামলায় চার্জগঠন, বিচার শুরু করার নির্দেশ আদালতের
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

রামিসা হত্যা মামলায় চার্জগঠন, বিচার শুরু করার নির্দেশ আদালতের

 অনলাইন ডেস্ক:

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ জুন) শুনানি শেষে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২ জুন এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে সোহেল রানাকে আদালতে হাজির করা হয় এবং তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়।

আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে সোহেল রানা দাবি করেন, তার স্ত্রী স্বপ্নার এ ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।

গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান সোহেল রানা। পরে নিহত শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন এবং ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরদিন ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন বলে জানা যায়।

এ মামলার বিচার শুরু হওয়ায় দ্রুত ন্যায়বিচারের প্রত্যাশা করছেন স্থানীয়রা ও নিহত শিশুর পরিবার।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন