ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মনিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত

মনিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

মনিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত

অনলাইন ডেস্ক:

যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিব ও মেহেদী মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, “সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ


শিরোনাম...

একটি মন্তব্য করুন