ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা:

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ এবং নিহত সাংবাদিক নাদিমের সহধর্মিণী মনিরা বেগম।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় স্মরণ সভা শেষে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ।

স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাগরিক টিভির প্রতিনিধি আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস শাহ, সদস্য রিপন রাজ, হারুন উর রশিদ, গাজী মোস্তফা, গোলাম মোস্তফা, রাসেল রানা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তের নামে সময়ক্ষেপণের তীব্র প্রতিবাদ জানান। একই সাথে প্রকৃত আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড়ে সন্ত্রাসীদের বর্বর হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ১৫ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন