জুনে বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম, অপরিবর্তিত ডিজেল
জুনে বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম, অপরিবর্তিত ডিজেল
![]() |
| ফাইল ছবি |
রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ টাকা থেকে বেড়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়েছে।
অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন