ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়ার ঘোষণা

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়ার ঘোষণা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়ার ঘোষণা

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শুক্রবার (৬ জুন) বেলা ১১টার দিকে জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাকে আধুনিকায়নের মাধ্যমে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ সংস্কারের কাজ চলায় খালি রাখা হয়েছে। সংস্কার শেষে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন ও গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়ে ওঠার প্রতিটি ধাপ দেশকে আলোড়িত করেছে। দেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

শিরোনাম...

একটি মন্তব্য করুন