প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বিদ্যুৎস্পর্শে বকশীগঞ্জে কৃষকের মৃত্যু
বিদ্যুৎস্পর্শে বকশীগঞ্জে কৃষকের মৃত্যু
প্রকাশঃ
বকশীগঞ্জ সংবাদদাতা:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পর্শে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোপন মিয়া ওই এলাকার হযরত আলীর ছেলে।
স্বজনরা জানান, দুপুরে বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর কাজ করছিলেন রোপন মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকেই দুর্ঘটনাটি ঘটেছে। এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন