ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

নিজ অর্থায়নে রাস্তা উন্নয়নের উদ্বোধন করলেন কাউন্সিলর প্রার্থী আক্তারুজ্জামান

নিজ অর্থায়নে রাস্তা উন্নয়নের উদ্বোধন করলেন কাউন্সিলর প্রার্থী আক্তারুজ্জামান
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের চর কম্পপুর এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আক্তারুজ্জামান।

শুক্রবার (২৬ জুন) সকালে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুব্বাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম এ আজিজ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম সাগর।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. শিউলি বেগম, ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ, শহর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ নং সাংগঠনিক মৎস্যজীবী দলের সভাপতি হাসান আলী, ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ রিপন, জেলা জাসাসের সম্মানিত সদস্য ফিরোজ মিয়া। এছাড়া জামালপুর শহর ছাত্রদলের সদস্য সাব্বির হোসেন, আকরাম হোসেন, মো. সাইফুল, মো. দুলাল মিয়া, মজনু মিয়া, মনোয়ার উদ্দিন, শরকত আলী, আবেদ আলী, ইসমাইল হোসেন, সলেমান ও ছালাম সহ এলাকার যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে আক্তারুজ্জামান বলেন, "চর কম্পপুর এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই আমি নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে এই রাস্তার উন্নয়ন কাজ শুরু করেছি। জনগণের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচনের আগে বা পরে নয়, সব সময় মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।" উদ্বোধন, নবনির্মিত রাস্তাটির নামকরণ করা হয়েছে বিশেষ অতিথি আলহাজ্ব এম এ আজিজের নামে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতেন। নিজ অর্থায়নে রাস্তার কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং আক্তারুজ্জামানের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এলাকাবাসীর আশা, কাজ দ্রুত সম্পন্ন হলে চর কম্পপুর এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন