ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: গৃহকর্মীসহ গ্রেফতার-৫

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: গৃহকর্মীসহ গ্রেফতার-৫
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় সংঘটিত প্রায় ১৯ লাখ টাকার চুরির ঘটনায় দুই গৃহকর্মীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং চোরাই মালামাল উদ্ধারে গ্রেফতারদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল ও দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক নুসরাত জেরিন জেনী জামালপুর শহরের আমলাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

গত ৩০ জুন বিকেলে স্ত্রীকে বগুড়ায় পৌঁছে দিয়ে রাতে বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান বিচারক আহমাদুল কবির সাকিল। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার, হীরাসহ প্রায় ১৯ লাখ ১৭ হাজার ৯৮৩ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনার পরদিন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. ছরওয়ার জাহান সিদ্দিকী সদর থানায় মামলা দায়ের করেন।

তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে প্রথমে বাসার গৃহকর্মী নিলুফাকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর গৃহকর্মী হাওয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামের নিলুফা (৩২), সদর উপজেলার তিতপল্লা সরদারপাড়া গ্রামের হাওয়া বেগম (৩০), শহরের আমলাপাড়া এলাকার চাঁন মিয়া ওরফে কালাচাঁন (৫০), গোলাপবাগ এলাকার সুমন মিয়া (৩৯) এবং কলেজ রোড এলাকার নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব (৩৯)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা চুরির ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। চুরির মূল পরিকল্পনাকারী, চোরাই মালামাল উদ্ধার এবং পলাতক সদস্যদের শনাক্তে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেফতার তিনজনকে স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে স্থানীয়ভাবে আলোচনা থাকলেও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন কাউসার দাবি করেছেন, গ্রেফতারকৃতদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন