ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে তিন মাসের শিশুকে রেখে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

দেওয়ানগঞ্জে তিন মাসের শিশুকে রেখে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন মাস বয়সী এক শিশুপুত্রকে হাসপাতালে রেখে নূপুর (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে ইসলামপুর উপজেলার পশ্চিম বেলগাছা গ্রামের মৃত নয়া মিয়ার মেয়ে মোছা. নূপুরের সঙ্গে দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর পূর্বপাড়া এলাকার মনোয়ার হোসেনের বিয়ে হয়। দম্পতির দ্বিতীয় সন্তান হিসেবে প্রায় তিন মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

স্বজনরা জানান, বুধবার বিকেলে নূপুর তাঁর নানি রাবেয়া খাতুন এবং তিন মাস বয়সী শিশুপুত্রকে নিয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসকের কাছে যান। চিকিৎসা শেষে নানি ও শিশুকে হাসপাতালে বসিয়ে রেখে ওষুধ কেনার কথা বলে বের হন তিনি। এরপর থেকে আর ফিরে আসেননি।

অনেকক্ষণ অপেক্ষার পরও নূপুর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে তাঁর স্বামী মনোয়ার হোসেন ঢাকায় কর্মস্থল থেকে বাড়িতে ফিরে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের দাবি, নূপুরের সন্ধান না পাওয়ায় তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “গৃহবধূ নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

শিরোনাম...

একটি মন্তব্য করুন