ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী, জামালপুরের এম রশিদুজ্জামান মিল্লাত

প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী, জামালপুরের এম রশিদুজ্জামান মিল্লাত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এর মধ্য দিয়ে জামালপুর জেলা বিএনপির রাজনৈতিক ইতিহাসে দ্বিতীয় পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান করে নিলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান। মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে এ শপথ অনুষ্ঠিত হয়।

এর আগে এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে তার ভূমিকার পর তাকে পূর্ণ মন্ত্রীর পদে উন্নীত করা হয়েছে।

জামালপুরের রাজনৈতিক ইতিহাসে এর আগে ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলার সন্তান হিসেবে প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় পর এম রশিদুজ্জামান মিল্লাতের মাধ্যমে জামালপুর বিএনপির রাজনীতিতে দ্বিতীয় পূর্ণ মন্ত্রীর সংযোজন হলো।

এদিকে রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জসহ জামালপুরের বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারা জানান, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে রশিদুজ্জামান মিল্লাত এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জসহ জামালপুরের উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, বিভিন্ন সরকারের সময়ে জামালপুর জেলা থেকে এম এ সাত্তার, আবুল কালাম আজাদ ও রেজাউল করিম হীরাও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন