ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সরিষাবাড়ীতে ভূমিদস্যুর শাস্তির দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ীতে ভূমিদস্যুর শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে সাধারণ মানুষের জমি দখল ও হয়রানির অভিযোগে মোয়াজ্জেম হোসেন মন্টুর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ভুক্তভোগী জাহিদ হাসান সৌরভ, নাজমা বেগম, রুমা, জালাল মিয়া, সাইদুর রহমান মানিক, লোকমান হোসেনসহ স্থানীয়রা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গেন্দারপাড়া গ্রামের মোসলেম উদ্দিন মৌলভীর ছেলে পশু চিকিৎসক মোয়াজ্জেম হোসেন মন্টু দীর্ঘদিন ধরে স্থানীয়দের জমি-জমা নিয়ে বিরোধ সৃষ্টি ও দখলের চেষ্টা করে আসছেন। কম জমির কথা বলে বেশি জমি দলিল করে নেওয়া, ভুয়া মালিক সাজিয়ে জমি কেনা, মারধর ও ভয়ভীতি দেখানোর মতো অভিযোগও করেন তারা।

ভুক্তভোগী সাইদুর রহমান মানিক অভিযোগ করে বলেন, তাঁর বাবা লোকমান হোসেন পাঁচ শতাংশ জমি বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু দেড় লাখ টাকার বিনিময়ে কৌশলে ৪২ শতাংশ জমি দলিল করে নেওয়া হয়। তাঁর দাবি, জমির পুরো টাকাও পরিশোধ করা হয়নি।

আরেক ভুক্তভোগী জাহিদ হাসান অভিযোগ করেন, তাদের প্রায় ২ একর ৬০ শতাংশ জমি জোরপূর্বক দখল করা হয়েছে। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, গেন্দারপাড়া এলাকায় অন্তত ২০ জনের জমিসহ খাস জমি মিলিয়ে ২৩ একরের বেশি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে মোয়াজ্জেম হোসেন মন্টুর বিরুদ্ধে।

মানববন্ধনে বক্তারা এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, ভুক্তভোগীদের জমি উদ্ধারে ব্যবস্থা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন মন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন