ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বিসমিল্লাহ ব্যাগ হাউসের শুভ উদ্বোধন

বিসমিল্লাহ ব্যাগ হাউসের শুভ উদ্বোধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:
পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ তৈরির লক্ষ্যে জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কম্পপুর গ্রামে আজ সোমবার সন্ধ্যায় যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান "বিসমিল্লাহ ব্যাগ হাউস"। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এর উদ্বোধনী অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের উদ্যোক্তা শাকিল আহমেদ ও মজিবর রহমান জানান, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ক্রমেই বাড়তে থাকায় পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বিগ্ন হয়েই তাঁরা বস্তা দিয়ে তৈরি বিকল্প ব্যাগ বাজারে নিয়ে এসেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, এই ব্যাগ নিত্যদিনের বাজার-সদাইয়ের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণের মতো সামাজিক কাজেও ব্যবহার করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। এ সময় কম্পপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদের সভাপতি আনিছুর রহমান বলেন, নিষিদ্ধ পলিথিনের কারণে ড্রেন-নালা বন্ধ হয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি মন্তব্য করেন, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বিশিষ্ট সমাজসেবক আক্তারুজ্জামান বলেন, যুবসমাজ এভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এলে পরিবেশ রক্ষার আন্দোলন গতি পাবে। তিনি জানান, এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে, তেমনি কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় অনেক পরিবারের আর্থিক সচ্ছলতাও বাড়বে। তিনি এটিকে একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
আয়োজকদের ভাষ্যমতে, দক্ষ কারিগরদের হাতে তৈরি এসব ব্যাগ মান ও স্থায়িত্বের দিক থেকে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে সহজলভ্য হবে। দেশের যেকোনো প্রান্তের মুদি দোকানিরা চাইলে পাইকারি দরে এই ব্যাগ সংগ্রহ করতে পারবেন। যোগাযোগের জন্য নম্বর: ০১৮৫৬৮২৫৪১২ (হোয়াটসঅ্যাপ, ইমো)।
শিরোনাম...

একটি মন্তব্য করুন