ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মরিয়ম হত্যার বিচার দাবিতে মাদারগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মরিয়ম হত্যার বিচার দাবিতে মাদারগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়মকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত বিচার ও অভিযুক্ত জামিনুর ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাত বছরের একটি শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকায় শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

কর্মসূচিতে চরপাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউজ্জামান, বালিজুড়ী আর এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, খিলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।

নিহত মরিয়ম সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। পরে ১২ সেপ্টেম্বর রাতে বিদ্যালয়ের পাশে প্রতিবেশী জামিনুর ইসলামের ঘরের মেঝে থেকে মাটিচাপা অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়মের বাবা বাদী হয়ে জামিনুর ইসলাম, তাঁর স্ত্রী সবুজা বেগমসহ অজ্ঞাতপরিচয় আরও ২ থেকে ৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার পর গত ১৩ সেপ্টেম্বর জামিনুর ইসলাম ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জামিনুর ইসলাম মরিয়মকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন