ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী মিল্লাত

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী মিল্লাত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশে মাদক নির্মূলের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রত্যেক ধরনের খেলাকে সারাদেশে পরিচিত করে তুলছেন।”

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রোদোয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের খেলাধুলা এগিয়ে যাচ্ছে। আজ স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে দর্শকদের উপস্থিতিই তার প্রমাণ। শুধু ফুটবল বা ক্রিকেট নয়, সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চাই। সুস্থ জাতি হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়। এর মাধ্যমে ধৈর্যশীলতা ও মননশীলতা বৃদ্ধি পায়। সবাইকে খেলাধুলার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৮টি দল নিয়ে গত ২৩ আগস্ট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

রোববার বিকেলে টুর্নামেন্টের ফাইনালে মেলান্দহ উপজেলা একাদশ ও সরিষাবাড়ী উপজেলা একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে সরিষাবাড়ী উপজেলা একাদশ ৪-৩ গোলে মেলান্দহ উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলা উপভোগ করতে স্টেডিয়ামে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের ঢল নামে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন