বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দজামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকায় আল রেজা হাসপাতালের সামনে অটোরিকশায় থাকা এসব সার জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর পেরিয়ে নেওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অটোরিকশাটি থামান। এ সময় তিনি অটোরিকশায় থাকা ১৫ বস্তা সার অবৈধভাবে নেওয়া হচ্ছে নিশ্চিত হয়ে সেগুলো জব্দ করেন।
পরে জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে এসব সার বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেবেন।

.jpeg)
একটি মন্তব্য পোস্ট করুন