ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
ইমরান মাহমুদ:

জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের এ কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মুহাম্মদ রাব্বানী (২৭)। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়া এলাকার মোফাজ্জল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বানী দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। পরিবারের সদস্যরা এতে বাধা দিলেও তিনি তা মানতেন না। মাদক সেবনের পর তিনি তাঁর মা শিউলী বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধে জড়াতেন।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে মাদক সেবন করে রাব্বানী তাঁর মাকে মারধর করেন বলে অভিযোগ। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা ইসলামপুর থানা-পুলিশকে খবর দেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাব্বানীকে আটক করে।

পরে ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এ সময় রাব্বানীর বাবা মোফাজ্জল হক উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও শাহ মো. জুবায়ের বলেন, মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত রাব্বানীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন