ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে অবৈধ ইটভাটার ফিক্সড চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
ইমরান মাহমুদ:

জামালপুরে পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। এ সময় পিয়ারপুর এলাকার ‘মেসার্স এম আর ব্রিকস’ নামের ইটভাটায় অভিযান চালিয়ে ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় জামালপুর সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ফিক্সড চিমনি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল। এসব অনিয়মের কারণে ভাটাটিতে অভিযান চালানো হয়।

তবে অভিযানের সময় ইটভাটাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। ভাটার মালিক বা দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি। পরে এক্সকাভেটর দিয়ে ভাটাটির ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পিয়ারপুরের মেসার্স এম আর ব্রিকসের ফিক্সড চিমনি ও কিলন আইনবহির্ভূতভাবে স্থাপন করা হয়েছিল। মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশদূষণ রোধে অবৈধ ও অননুমোদিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার বলেন, পরিবেশ আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। সরকারি নির্দেশনা ও আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন