ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা

বকশীগঞ্জে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর:

জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের কে বি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাকে আসন্ন নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থনের কথা জানান নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি দাবি জানান তারা।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার জন্য সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তারা।

সভায় গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কারিমুল মাস্টার, সহসভাপতি মিলন গাজী, দেলোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, সহসভাপতি মানিক খান ও সামিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মেম্বার ও আব্দুর করিম মোল্লা।

এ ছাড়া দপ্তর সম্পাদক শাহ আলম মুল্লুক খান, প্রচার সম্পাদক গাজী সুজাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সুজন, কৃষক দলের সভাপতি আব্দুল কাদির এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরুজ কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতাকর্মীরা সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থন জানান। একই সঙ্গে তার পক্ষে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গাজীউর রহমান মোল্লা বলেন, দলের নেতাকর্মীদের মতামত ও সমর্থনে তিনি উৎসাহিত। দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিরোনাম...

একটি মন্তব্য করুন