বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম বাবলু মিয়াকে রাষ্ট্রীয় সম্মান
বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম বাবলু মিয়াকে রাষ্ট্রীয় সম্মানজামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম বাবলু মিয়াকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নামাজে জানাজা শেষে জামালপুর পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।
জামালপুর উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জামালপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সামাদের জ্যেষ্ঠ পুত্র আহসানুল করিম বাবলু মিয়া বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের স্বজনরা জানান, আহসানুল করিম বাবলু মিয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। সাতদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডেঙ্গু জ্বর ও হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) রাখা হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম বাবলু মিয়া স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
একটি মন্তব্য পোস্ট করুন