ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

অনলাইনে হুঙ্কার দিয়ে লাভ নেই, বাংলাদেশের মাটিতে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইনে হুঙ্কার দিয়ে লাভ নেই, বাংলাদেশের মাটিতে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, “অনলাইনে হুঙ্কার দিলে হবে না, বাংলাদেশের মাটিতে আসেন। আপনাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে, বিচার প্রস্তুত আছে। সাহস থাকলে এখনই আসেন।”

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

ইয়াসের খান চৌধুরী বলেন, “জনগণের পেটে লাথি মেরে, মা-বোনদের বুক খালি করে, রক্তপাত করে আমাদের ভাই-বোন ও শিশুদের হত্যা করা হয়েছে। এসব হত্যার বিচারের আওতায় আসতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। এখনই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে।”

তিনি আরও বলেন, “ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না। অনলাইনে হুঙ্কার দিয়ে হবে না, বাংলাদেশের মাটিতে এসে কথা বলতে হবে।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে লুটপাট করেছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, ঢাকায় কয়েকটি সেতু ও ওভারপাস নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, এসব অর্থ জনগণের, দেশের মানুষের অর্থ।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন