দেওয়ানগঞ্জে জামাল সীডসের ডিলার সমাবেশ অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে জামাল সীডসের ডিলার সমাবেশ অনুষ্ঠিতজামালপুরের দেওয়ানগঞ্জে জামাল সীডসের ডিলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল সীডসের ডিভিশনাল ম্যানেজার আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল সীডসের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামাল সীডসের মার্কেটিং অফিসার মনিরুজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটিং অফিসার মো. নজরুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন জামাল সীডসের ডিলার শাহাদৎ হোসেন (সাদা)।
সমাবেশে জামাল সীডসের বিভিন্ন জাতের ভুট্টা, ধান ও সবজির বীজসহ অন্যান্য বীজের গুণগত মান, বৈশিষ্ট্য ও সঠিক বপন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের চাহিদা অনুযায়ী উন্নতমানের বীজ নির্বাচন, সঠিক সময়ে রোপণ, বীজের পরিমাণ নির্ধারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ ছাড়া বীজের মান বজায় রাখা, কৃষকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধিতে মানসম্মত বীজের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন