প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের চেক বিতরণ
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের চেক বিতরণ
প্রকাশঃ
জিএম সাফিনুর ইসলাম মেজর:
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আটজন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তার চেক প্রদান করেন।
চেক বিতরণকালে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, অনুপ কুমার সেনসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদের পেছনের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন