দেওয়ানগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
দেওয়ানগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনজামালপুরের দেওয়ানগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের চরভবসুর সাহাবুদ্দিন উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা, শিক্ষক কেরামত আলী ও মোছা. রাশেদা আক্তার এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কন্যাশিশুর জন্য সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ স্লোগান বাস্তবায়নের মাধ্যমে কন্যাশিশুর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন