কৃষিকার্ড হাতে পেয়ে খুশি বকশীগঞ্জের কৃষকেরা
কৃষিকার্ড হাতে পেয়ে খুশি বকশীগঞ্জের কৃষকেরাজামালপুরের বকশীগঞ্জে প্রথমবারের মতো কৃষিকার্ড দেওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ধন্যবাদ জানিয়েছেন সুবিধাভোগী কৃষক ও স্থানীয় বিএনপির নেতারা। মেরুরচর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কৃষকদের উদ্যোগে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বুধবার সন্ধ্যায় ভাটি কলকিহারা লুৎফরগঞ্জ বাজারে এ উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি ও সুবিধাভোগী কৃষকেরা যৌথভাবে এর আয়োজন করেন। স্থানীয় সূত্র জানায়, মেরুরচর ইউনিয়নের ওই তিন ওয়ার্ডের ৪ হাজার ৭০০ কৃষক প্রথমবারের মতো কৃষিকার্ড পেয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য রকিবুর রহমান লিপু। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য আতিকুর রহমান মুকুল।
বক্তব্য দেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল খালেক, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইম ও সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান। অনুষ্ঠানে তিন ওয়ার্ডের সুবিধাভোগী কৃষক এবং বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন