ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মাদারগঞ্জে ভিজিএফের চাল বিক্রির দায়ে জরিমানা, চাল জব্দ

মাদারগঞ্জে ভিজিএফের চাল বিক্রির দায়ে জরিমানা, চাল জব্দ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
খাদেমুল ইসলাম:

জামালপুরের মাদারগঞ্জে জেলেদের মধ্যে বিতরণ করা ভিজিএফের চাল অবৈধভাবে কেনাবেচা ও মজুতের দায়ে এক খাদ্য ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অটোরিকশায় রাখা ২৫০ কেজি চাল জব্দ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। অভিযানে মাদারগঞ্জ মডেল থানার এসআই সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন জেলেদের জন্য বরাদ্দ ২৫ কেজি করে ভিজিএফের চাল বুধবার চরপাকেরদহ ইউনিয়নের ১৮০ জন জেলের মধ্যে বিতরণ করা হয়। পরে কয়েকজন ব্যবসায়ী ওই চাল সংগ্রহ করে বালিজুড়ী বাজারের খাদ্য ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকানে বিক্রি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানের সামনে অটোরিকশায় রাখা ২৫০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলামের ছেলে মাফিকে খাদ্যদ্রব্য-সংক্রান্ত আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা চাল কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইউএনও সুমন চৌধুরী বলেন, সরকারি চাল কেনাবেচা ও মজুত করা অপরাধ। সরকারি চালের অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন