ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে সার নিতে গিয়ে হট্টগোল, কৃষক আহতের দাবি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
মোঃ ইমরান মাহমুদ:

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন কৃষক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলতৈল বাজারে সার নিতে আসা কৃষকদের মধ্যে এ উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটে।

আহত কৃষক হিসেবে উপজেলার ছবিলাপুর গ্রামের গোমর শেখের ছেলে আলিম উদ্দিন (৪৫) এর নাম জানা গেছে। আহত অপর দুজনের পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সার নিতে এসে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়াকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ডিলার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সার বিতরণে অনিয়ম নাকি সারসংক্রান্ত কোনো সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, “কৃষি কার্ড বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় অনেক মানুষের ধাক্কাধাক্কিতে দুই-একজন আহত হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কার্ড বিতরণ চলছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, “সার বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর পাইনি। আমাদের পর্যাপ্ত সার রয়েছে। সারের কোনো সংকট নেই।”

শিরোনাম...

একটি মন্তব্য করুন