ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে লুলু মণ্ডলের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন

দেওয়ানগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে লুলু মণ্ডলের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে যোগ দিতে পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. লুলু মণ্ডলের নেতৃত্বে প্রায় শতাধিক মোটরসাইকেলের শোডাউন নিয়ে উপজেলা সদরে উপস্থিত হন নেতাকর্মীরা।

বুধবার সকালে তারাটিয়া জলব্রিজ থেকে মোটরসাইকেলের বহরটি বের হয়। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচিতে যোগ দেয় বহরটি।

এ সময় পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি তারিকুল আনাম তুষার, সহসভাপতি রবিজুল হক, হুমায়ুন কবীর ও আব্দুস সালাম, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সহসাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন