ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে কাবেরী ৫০ জাতের ভুট্টাবীজের মোড়ক উন্মোচন

বকশীগঞ্জে কাবেরী ৫০ জাতের ভুট্টাবীজের মোড়ক উন্মোচন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর:

চলতি মৌসুমে ভুট্টা চাষে উন্নতমানের বীজ সরবরাহ ও ভালো ফলন নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেডের নতুন মোড়কে ‘কাবেরী ৫০’ জাতের ভুট্টাবীজের মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের কাঠগোলাপ রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করে রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেড।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতিকুর রহমান বিদ্যুৎ। রাসেল সিডের পরিবেশক ও বিশাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিএম জিলজালালুর একরাম কিংরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম এবং রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেডের হেড অব সেলস মইনুল ইসলাম বাদল।

সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার বীজ ব্যবসায়ী, ডিলার ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, রাসেল সিডের ‘কাবেরী ৫০’ একটি উচ্চফলনশীল জাতের ভুট্টাবীজ। গত কয়েক বছর ধরে জামালপুর, শেরপুরসহ আশপাশের কয়েকটি জেলায় এ জাতের বীজ কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বলে তাঁরা জানান। কৃষকদের চাহিদা ও ফলন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মোড়কে বীজটি বাজারজাত করা হচ্ছে।

ডিলার ও রিটেইলারদের মাধ্যমে কৃষকদের কাছে উন্নতমানের বীজ পৌঁছে দেওয়া এবং চলতি মৌসুমে ভুট্টা চাষে ভালো ফলন নিশ্চিত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ‘কাবেরী ৫০’ জাতের ভুট্টাবীজের নতুন মোড়ক উন্মোচন করা হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন