মাদারগঞ্জে বাবাকে মারধরের মামলায় ছেলে কারাগারে
মাদারগঞ্জে বাবাকে মারধরের মামলায় ছেলে কারাগারেজামালপুরের মাদারগঞ্জে বাবাকে মারধরের মামলায় হেলাল উদ্দিন সরকার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।
এর আগে দুপুরে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হেলাল উদ্দিন সরকার ওই এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে হেলাল উদ্দিন তাঁর বাবা শাহজাহান চৌধুরীকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা শাহজাহান চৌধুরী বাদী হয়ে জামালপুর আদালতে মামলা করেন।
ওই মামলায় আদালত হেলাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, বাবার দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন